কালীগঞ্জে নিখোঁজ শিশুর গলা কাটা লাশ উদ্ধার

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খোদ্দরায় গ্রামে নিখোঁজের একদিন পর শিশু সৌরভ দাসের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সৌরভ ওই গ্রামের বলয় দাসের ছেলে।  
 
পুলিশ জানায়, রবিবার রাতে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু সৌরভ। সোমবার দুপুরে ওই গ্রামের একটি নির্মাণাধীন বাড়ির ছাদে সৌরভ দাসের গলা কাটা লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে।
 
পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক বা সামাজিক দ্বন্দ্বের জেরে সৌরভকে হত্যা করা হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।