দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বন্যপ্রাণী দুটি তক্ষকসহ ১১ জনকে আটক করা হয়েছে।
রবিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুটি তক্ষকসহ ওই ১১ জনকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের আলোকধুতি গ্রামের রফিকুল ইসলামের হেফাজতে রাখা প্লাস্টিক বোতলের ভিতরে রক্ষিত একটি তক্ষক এবং দাউদপুর ইউনিয়নের দোমাইল গ্রামের আজিজুল ইসলামের হেফাজতে থাকা প্লাস্টিক ড্রামের ভিতরে রাখা অপর একটি তক্ষক জব্দ করা হয়। এ সময় তাদের দুইজনকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী তক্ষক পাচারে জড়িত সন্দেহে অপর নয়জনকে আটক করা হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আটদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছিল।