ফুলপুর থানার ওসিকে প্রত্যাহার

 

পক্ষপাতিত্বের অভিযোগ ওঠায় ময়নমসিংহের ফুলপুর থানার ওসি মাজহারুল হককে  সোমবার প্রত্যাহার করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও স্থানীয় রিটার্নিং কর্মকর্তা সুব্রত পাল বলেন, বিকেল তিনটার দিকে নির্বাচন কমিশনের এক ফ্যাক্স বার্তায় জানতে পারি ফুলপুর থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। তার জায়গায় তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আলী আহম্মদ মোল্লাকে দায়িত্ব দেয়া হয়েছে।

ফুলপরে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী মো. শাহজাহান গত ২২ ডিসেম্বর তার কর্মীদের ওই ওসি ভয় ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে উপজেলা রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দেন।