ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসকদের সংঘর্ষ : আহত ১২

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নী চিকিৎসক পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। সোমবার রাত পৌনে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। কলেজ প্রিন্সিপাল ডা: মতিউর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
জানা যায়, সোমবার রাতে ইন্টার্ন চিকিৎসক পরিষদের দুই পক্ষের পাল্টাপাল্টি কমিটি গঠিত হয়। এক পক্ষের সভাপতি হন আবু বক্কর সিদ্দিক, অন্য পক্ষের সভাপতি হন মেহেদি হাসান কবির। এ নিয়ে পরে দুই পক্ষের মধ্যে বাক-বিতণ্ডা এক পর্যায়ে সংঘর্ষে পরিণত হয়।
 
এ ঘটনায় আহতদের মধ্যে দুইজন ইন্টার্ন শিক্ষকের নাম জানা গেছে। এর হলেন শিবা ও প্রিন্স। আহত ১২ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
সংঘর্ষের সময় দুই পক্ষ ডক্টরস ক্লাবে ব্যাপক ভাংচুর চালায়।