নীলফামারীর সৈয়দপুরে আগুনে দগ্ধ এক নারী চিকিত্সাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মারা গেছেন। হালিমা খাতুন (৬৫) নামের ঐ নারী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন।
হালিমা মৃত মুর্তজা আলীর স্ত্রী। তিনি শহরের উত্তরা আবাসন প্রকল্পে থাকতেন।
সোমবার বিকালে শীতের কারণে আগুনের কুন্ডলি জ্বালিয়ে আপ নিতে গিয়ে হালিমা দগ্ধ হন। তাকে প্রথমে সৈয়দপুর ১শ’ শয্যা হাসপাতালে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পরিবার নিশ্চিত করেছে।