নড়াইলে বিএনপি-জামায়াতের ৩ কর্মীসহ গ্রেফতার ৩২

নড়াইল জেলায় পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের ৩ কর্মীসহ বিভিন্ন মামলা ও অভিযোগে ৩২ জনকে আটক করা হয়েছে। 
 
সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
 
জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, এদের মধ্যে নড়াইল সদর থানায় ২ বিএনপি, ১ জামায়াত কর্মীসহ ১২ জন, লোহাগড়া থানায় ১০ জন, কালিয়া থানায় ৪ জন এবং নড়াগাতী থানায় ৬ জন।
 
নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বিএনপি-জামায়াত কর্মীসহ ৩২ জনকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।