ঝিনাইদহের কালীগঞ্জে শেফালি বেগম (৩৫) নামে এক অন্তঃস্তত্ত্বা গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত শেফালী তৈলকুপা গ্রামের বিপুল হোসেনের স্ত্রী।
শেফালীর পিতার অভিযোগ, পারিবারিক কলহের জের ধরেই তার মেয়েকে হত্যা করে ধামাচাপা দেয়ার জন্য গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, তৈলকুপা গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী শেফালী গত কয়েক মাস আগে একই গ্রামের বিপুল হোসেনের সঙ্গে প্রেম করে বিয়ে করেন। এরপর বিপুলের বাড়িতেই বসবাস করছিলেন শেফালী। তার মৃতদেহ বাড়ির পাশের একটি গাছে ঝুলতে দেখে এলাকাবাসী পুলিশ খবর দেয়।
তিনি আরো জানান, একটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে।