হবিগঞ্জের ৫ পৌরসভায় ৫৭ কেন্দ্রের ৫৩টি ঝুঁকিপূর্ণ

হবিগঞ্জে পৌরসভা নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। বুধবার ভোট গ্রহণ করা হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে বিপুল সংখ্যক বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনী প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি নির্বাচনে নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে থাকছে ভ্রাম্যমান আদালত।
 
নির্বাচন কমিশন সূত্র জানায়, জেলার ৫টি পৌরসভায় মোট ৫৭টি কেন্দ্র রয়েছে। এর মাঝে ৫৩টিই ঝুঁকিপূর্ণ। এসব পৌরসভায় মোট মেয়র প্রার্থীর সংখ্যা ২১ জন। এর মধ্যে হবিগঞ্জে ৫, শায়েস্তাগঞ্জে সর্বোচ্চ ৭, নবীগঞ্জে ৫, চুনারুঘাট ও মাধবপুরে ২ জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৫টি পৌরসভায় কাউন্সিলর প্রার্থীর সংখ্যা ১৯২ ও মহিলা কাউন্সিলর প্রার্থীর সংখ্যা ৫৩। মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮১৩ জন। এর মধ্যে হবিগঞ্জে ভোটার সংখ্যা ৪৪ হাজার ১শ’ ২৩। নবীগঞ্জে ১৬ হাজার ১শ’ ৬৫। শায়েস্তগঞ্জে ১৫ হাজার ১শ’ ৯৭, চুনারুঘাটে ১২ হাজার ১শ’ ৬৮। মাধবপুরে ১৩ হাজার ১শ’ ৬০। ৫টি পৌরসভায় মোট ভোটকেন্দ্র রয়েছে ৫৭টি। এর মধ্যে হবিগঞ্জে ১৮, শায়েস্তাগঞ্জে ৯, নবীগঞ্জে ১০, চুনারুঘাটে ১১ ও মাধবপুরে ৯টি কেন্দ্র আছে।