কুমিল্লায় রিভলবারসহ রুবেল ওরফে ভাইগ্না রুবেল (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে জেলার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
জানা গেছে, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই শাহ কামাল আকন্দ ও এসআই সহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার রাত ১০টার দিকে সদর উপজেলার জগন্নাথপুর এলাকা থেকে রুবেলকে গ্রেফতার করে। পরে তার দেহে তল্লাশি করে গুলিভর্তি একটি রিভলবার উদ্ধার করে। রুবেল জগন্নাথপুর ইউনিয়নের রাজমঙ্গল গ্রামের মফিজুল ইসলামের ছেলে।