জেএমবি সন্দেহে চবির ৩ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল

 
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সঙ্গে জড়িত থাকার অভিযোগে  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীরা ছাত্রত্ব বাতিল করা হয়েছে। মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী নির্বাহী ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেন।
 
তারা হলেন- নাইমুর রহমান, ফয়সাল মাহমুদ ও মো. শওকত রাসেল। তারা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন।
 
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী জানান, তিনজনের বিরুদ্ধে হাটহাজারী থানায় অস্ত্র, বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে তিনটি মামলা করেছে পুলিশ। এছাড়া নগরের কর্ণফুলী থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায়ও ততাদের আসামি করেছে গোয়েন্দা পুলিশ।
 
শনিবার রাতে নগরীর কাজীর দেউড়ি থেকে নাইমুর রহমান, নালাপাড়া থেকে ফয়সাল মাহমুদ ও কসমোপলিটন এলাকা থেকে মো. শওকত রাসেলকে আটক করে পুলিশ। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে হাটহাজারীর আমানবাজারে ট জেএমবি আস্তানায় অভিযান চালিয়ে গুলি, অস্ত্র, আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকসহ বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।