রাজধানীতে ১১ নারী পাচারকারী আটক

 

রাজধানীতে বিদেশে লোক পাঠানোর একটি এজেন্সির কার্যালয়ে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করা হয়েছে, যারা নারী পাচারে জড়িত বলে র‌্যাব কর্মকর্তারা বলছেন।

 

এমএইচ ট্রেড ইন্টারন্যাশনাল নামের ওই রিক্রুটিং এজেন্সির ফকিরাপুল কার্যালয়ে মঙ্গলবার বিকালে অভিযান চালানো হয়।

র‌্যাব-৩ এর এএসপি রবিউল করিম জানান, এক নারীর অভিযোগের ভিত্তিতে ওই কার্যালয়ে অভিযান চালানো হয়। এই এজেন্সি তার মেয়েকে জর্ডানে পাঠিয়েছে। কিন্তু তার সঙ্গে পরিবার এখন আর কোনো যোগযোগ করতে পারছে না। অন্যদিকে অভিযানে গিয়ে সেখানে এক নারীকে পাওয়া যায়, যিনি সৌদি আরব থেকে ফেরত এসেছেন। যে কাজের কথা বলে তাকে সৌদি পাঠানো হয়েছিল সেখানে তাকে সে কাজ না দিয়ে অন্য কাজ করতে বলায় উনি ফেরত এসেছেন। এখন ওই অফিসে এসে এর সুরাহা চাচ্ছিলেন|

 

ওই অফিস থেকে বিপুল সংখ্যক পাসপোর্ট ও কাগজপত্র উদ্ধার করা হয়েছে।