কুমিল্লার চান্দিনা উপজেলায় এক হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। আটক সাদ্দাম হোসেন (২০) চট্টগ্রামের ভূজপুর উপজেলার লালমাই গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার বিকেলে উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তীরচর এলাকা থেকে হাইওয়ে পুলিশ তাকে আটক করে।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস.আই) মনিরুল ইসলাম জানান, ওই সড়কের ওই এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহবশত তার দেহ তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো পাঁচটি মোড়কে এসব ইয়াবা পাওয়া যায়।
তিনি আরো জানান, সাদ্দামের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।