ডোমারে শ্রমিক লীগ নেতাকে কুপিয়ে জখম

নীলফামারীর ডোমারে শ্রমিক লীগের এক নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার সাহাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা যায়।
 
আহত ওয়াদুদ রহমান (৬০) শ্রমিক লীগের ডোমার উপজেলা সভাপতি ও সাহাপাড়ার প্রয়াত আব্দুল হকের ছেলে। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
ডোমার থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, রাত সাড়ে ১০টার দিকে ডোমার বাজার থেকে সাহাপাড়ার নিজ বাড়ি ফিরছিলেন ওয়াদুদ। এ সময় তার বাড়ির অদূরে সাহাপাড়া দুর্গা মন্দিরের সামনে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পথচারীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।