জামালপুরে ভোট কারচুপির অভিযোগে জাতীয় পার্টি (জাপা) মেয়র প্রার্থী হাফিজুর রহমান বাদশা ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। বুধবার সকাল ৯টায় জামালপুর জেলা স্কুল কেন্দ্রে ভোট দিতে এসে তিনি এ ঘোষণা দেন।
তিনি সাংবাদিকদের বলেন, 'জেলা স্কুল কেন্দ্রে আমি নিজের ভোটটিই দিতে পারিনি। আরও অনেক কেন্দ্রে আমাকে ঢুকতে দেয়া হয়নি। আওয়ামী লীগ প্রার্থীর কর্মীরা কেন্দ্রে ঢুকে ব্যালটে সিল মারছে।'
সুষ্ঠু ভোট হচ্ছে না দাবি করে ভোট বর্জনের ঘোষণা দেন হাফিজুর রহমান বাদশা।