কুমিল্লার বরুড়া পৌরসভার লতিফপুর ভোট কেন্দ্র থেকে ১২ শ’ ব্যালট পেপার ছিনতাই করে নেয়ার ঘটনায় ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুর নাহার নাজিম।
ওই ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হারুন অর রশীদ জানান, রাত পৌনে ৩ টার দিকে এক দল দুর্বৃত্ত ওই ভোট কেন্দ্রের অফিসে প্রবেশ করে হুমকীর মুখে ১২শ’ ব্যালট পেপার ছিনিয়ে নেয়। এ ঘটনায় সকালে উপজেলা রিটার্নিং অফিসারসহ স্থানীয় প্রশাসনের সিদ্ধান্তক্রমে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। ওই ভোট কেন্দ্রে মোট ৩ হাজার ৬৭৪ জন ভোটার ছিল।