আগামী বছর ব্রাজিলের রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিতব্য অলিম্পিকে অংশ নিতে পারবে না বলে মনে করছেন ইউরোপিয়ান অ্যাথলেটিক্স এর প্রেসিডেন্ট সভেন আর্নে হ্যানসন।
গত ১৩ নভেম্বর প্রায় সর্বসম্মতভাবে আন্তর্জাতিক অ্যাথলেটিক ফেডারেশন রাশিয়াকে বিস্তৃত ডোপিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ হয়। জানুয়ারিতে তাদের অবস্থা দেখতে একটি পর্যবেক্ষক দল যাওয়ার কথা রয়েছে। তবে ইউরোপিয়ান অ্যাথলেটিক্স এর প্রধান হ্যানসেন মনে করেন রাশিয়ার রিও অলিম্পিকে অংশ নেয়ার কোনো সম্ভাবনা নেই। তিনি বলেন, নিষেধাজ্ঞা ওঠার জন্য তাদের সমস্ত শর্ত পূরণ করতে হবে। তবে আমি তাদের রিও অলিম্পিকে খেলার কোনো সম্ভাবনাই দেখছি না।
পর্যবেক্ষক কমিটি ২৭ মার্চে কার্ডিফে অ্যাথলেটিক ফেডারেশনের বৈঠকে জমা দেয়া হবে। তখন রিও অলিম্পিকের পাঁচ মাসেরও কম সময় থাকবে। হ্যানসেন বলেন, তাদের ফেডারেশনে অবশ্যই একটা সাংস্কৃতিক পরিবর্তন আনতে হবে। এই কাজে জড়িতদের অপসারণ করতে হবে। বিবিসি।