সাভারে ভোট গ্রহণ চলছে

সাভারের ব্যাংক টাউনে অগ্রণী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল সোয়া ৯টার মধ্যে ১০৭ জন ভোটার ভোট দিয়েছেন। 
 
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আনোয়ার জামান বাবু জানান, এই কেন্দ্রের ভোটার সংখ্যা ২৩৯৫ জন। এখানে ধানের শীষের পোলিং এজেন্ট নেই বলে জানা গেছে। 
 
নিউ ক্যামব্রিয়ান একাডেমির কেন্দ্রে ২৩৬৮ জন ভোটার রয়েছে। প্রিজাইডিং অফিসার ইব্রাহিম হোসেন জানান, ১০টা পর্যন্ত ১০ ভাগ ভোট গ্রহণ করা হয়েছে।  এক নম্বর বুথের ধানের শীষ প্রতীকের এজেন্ট আমেনা বেগম জানান, কোনো জাল ভোটের ঘটনা ঘটেনি।