সরিষাবাড়ীতে সংঘর্ষে আহত ৫০

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভা নিবার্চন সকাল ৮টা থেকে শুরু হয়েছে। এদিকে বেলা ১১টার দিকে কয়েকটি ভোট কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, গুলাগুলি, ব্যালট পেপার ছিনতাই, জাল ভোট প্রদানের ঘটনা ঘটে। 
 
সংঘর্ষের সময় প্রিজাইডিং অফিসার সেলিম হোসেন বাউসী বাঙ্গালী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র ভোট গ্রহণ স্থগিত করেন। আরামনগর আলিয়া মাদ্রাসা, পঞ্চপীর ও তাড়িয়া পাড়া ভোট কেন্দ্রে দফায় দফায় সংঘর্ষে প্রায় অর্ধ শতাধিক নেতা কর্মী আহত হয়। 
 
গুরুতর আহত আল আমিন ও টিটুকে সরিষাবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে বাউসী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ব্যালট ছিনিয়ে জাল ভোট প্রদানের অপরাধে কাউন্সিলর প্রার্থী  রফিকুল ইসলাম হীরাকে (ডালিম মার্কা) আটক করে পুলিশ। 
 
পৌর এলাকায় বিপুল সংখ্যক বিজিবি, র‌্যাব, পুলিশ মোবাইল কোটসহ অসংখ্য নিরাপত্তা কর্মী নিয়োগ করা হয়েছে। এবার সরিষাবাড়ী পৌর সভায় ৯টি ওয়ার্ডের ১৮টি কেন্দ্রে মোট ভোটার ৩৭ হাজার ৭ ‘শ ১ জন। নারী ভোটার সংখ্যা প্রায় ১৯ হাজার ।