মুন্সীগঞ্জে নির্বাচনী সহিংসতায় আহত ২০

মুন্সীগঞ্জে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় তিনজন গুলিবিদ্ধসহ আহত  হয়েছেন কমপক্ষে ২০ জন।
 
স্থানীয়রা জানায়, সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে চলে সহিংসতা। ভোট কারচুপির অভিযোগ এনে সকাল সাড়ে ১০টায় জেলা প্রেসক্লাবে এসে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রেজাউল ইসলাম সংগ্রাম।