ঝিনাইদহের কোটচাদপুরে দুটি ভোট কেন্দ্র দখল ও ব্যালট পেপার কেড়ে নিয়ে সিল মারার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই দুই কেন্দ্রের প্রায় সাড়ে ৩শ ব্যালট পেপার বাতিল করেছে প্রিজাইডিং অফিসার।
কেন্দ্র দুটি হলো- পৌরসভার দুধসরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আখসেন্টার কেন্দ্র।
জানা যায়, বুধবার দুধসরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বহিরাগতরা প্রবেশ করে ৩টি ব্যালট বই এ সিল মারা শুরু করে। পরে প্রশাসনের লোকজন গেলে তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ওই কেন্দ্রের প্রিজাইজিং অফিসার শেখ সাজ্জাদ হোসেন ৩টি ব্যালট বই এর ৩০০ ব্যালট বাতিল করে।
এছাড়াও আখ সেন্টার ৫০টি ব্যালোটে নৌকা প্রতীকের ছিল মারে দখলকারীরা। পরে র্যাব-পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শরিফুল ইসলাম ৫০টি ব্যালট বাতিল করে।
এদিকে শৈলকুপার ললিত মোহন বিদ্যালয়ে ভোট কেন্দ্র দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় পুলিশের ধাওয়ায় ২জন আহত হয়।