বিশ্বনাথে মাদ্রাসার ছাত্র খুন

সিলেটের বিশ্বনাথে মাদ্রাসার এক ছাত্র খুন হয়েছেন। বুধবার সকাল ৯টায় উপজেলা সদরের নতুন বাজারের হাবিবুর রহমানের বাসার গেইটের সামনে থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। 
 
নিহত ছাত্রের নাম সালমাল আহমদ (১৮)। তিনি জামিয়া ইসলামী দারুল উলূম মাদাদিয়া মাদ্রাসার ফজিলত প্রথম বর্ষের ছাত্র। সিলেট জেলার গোলাপঞ্জ থানার বাসিন্দা তিনি। 
 
বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইন-চার্জ মো. আবদুল হাই বলেন, 'লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের শরীরের বুকের মধ্যে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।' এটা হত্যা বলে তিনি জানান।