পৌরভোটে অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চন্দনাইশ ও মাদারীপুরের কালকিনির পাঁচ উপ-পরিদর্শককে (এসআই) সাময়িক বরখাস্ত করতে আইজিপিকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। তারা হলেন- চন্দনাইশ পৌরসভায় দায়িত্ব পাওয়া নাজমুল হোসেন, আলমগীর ভূঁইয়া ও মো. সোলাইমান এবং কালকিনির আব্দুল কুদ্দুস শিকদার ও শরীফ আব্দুর রশীদ।
বুধবার বিকেলে ইসির উপসচিব সামসুল আলম বলেন, ‘তাদর বিষয়ে ব্যবস্থা নিতে আইজিপির কাছে চিঠি দেয়া হয়েছে।’