নেত্রকোনা-মদন ও কেন্দুয়ায় আওয়ামী লীগ সমর্থকরা এগিয়ে

 
নেত্রকোনার মদন পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবু হান্নান শামীম নারকেল গাছ প্রতীক নিয়ে জয়ী হয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীর চেয়ে ২,০৪২ ভোট বেশি পেয়েছেন তিনি।
 
বেসরকারি হিসেব অনুসারে শামীম ভোট পেয়েছেন ৩৭৯১ এবং বিএনপির মাশরিকুর রহমান পেয়েছেন ১৭৫০ ভোট। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ভোট পেয়েছেন মাত্র ১১১৩ ভোট। আর বর্তমান মেয়র স্বতন্ত্র প্রার্থী দেওয়ান শফিক পেয়েছেন ১৭৩০ ভোট।
 
এদিকে নেত্রকোনা পৌরসভা নির্বাচনে নেত্রকোনা পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্জ নজরুল ইসলাম খান জয়লাভের পথে রয়েছেন। তিনি মোট ২৫টি কেন্দ্রের মধ্যে ১৮টিতে ৮,৮৮০ ভোটে ধানের শীষের প্রার্থী এসএম মনিরুজ্জামান দুদুর চেয়ে এগিয়ে রয়েছেন। নজরুল ভোট পেয়েছের ১৬,২৭৬ ভোট এবং দুদু পেয়েছেন ৭৩৯৬ ভোট।
 
নেত্রকোনার কেন্দুয়া পৌরসভা নির্বাচনে ৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৫টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী আসাদুল হক ভূঞা নৌকা প্রতীকে ৩৮৫৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম শফিক ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২১৩৭ ভোট। 
 
এ ছাড়া ৪নং ওয়ার্ডে ৫০২ ভোট পেয়ে মজিবুর রহমান (উটপাখি), ৫নং ওয়ার্ডে ৪৮৪ ভোট পেয়ে আনিসুর রহমান রতন (ডালিম), ৬নং ওয়ার্ডে ২৮২ ভোট পেয়ে মনিরুজ্জামান খন্দকার (ডালিম), ৭নং ওয়ার্ডে ২৪১ ভোট পেয়ে আব্দুল কাদির ভূইয়া (উটপাখি) ও ৯নং ওয়ার্ডে ৬৫৫ ভোট পেয়ে আব্দুল কাইয়ূম ভূইয়া (উটপাখি) বেসরকারি ভাবে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
 
বুধবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে সহকারি কমিশনার (ভূমি) এ ফল ঘোষণা করেন।