সুন্দরগঞ্জে আওয়ামী লীগ প্রার্থী নির্বাচিত

 

সুন্দরগঞ্জ পৌরসভায় বেসরকারিভাবে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল্লাহ আল মামুন নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে মেয়র পদে আব্দুল্লাহ আল মামুন (নৌকা) প্রতীক নিয়ে ৫ হাজার ১৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আজাদুল করিম প্রামানিক নিপু (ধানে শীষ) পেয়েছেন ১ হাজার ৯৯৩ ভোট।