রাজশাহীর ভবানীগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী মো. আব্দুল মালেক মÐল বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ২৫৪ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বিএনপির মনোনিত প্রার্থী বর্তমান মেয়র আব্দুর রাজ্জাক প্রামাণিক ধানেরশীষ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৩২১ ভোট।
অন্যদিকে রাজশাহীর তাহেরপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী মো. আবুল কালাম আজাদ বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৯৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বিএনপির মনোনিত প্রার্থী আবু নঈম মো. শামসুর রহমান মিন্টু ধানেরশীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১৮১ ভোট।