খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আওয়ামী লীগের প্রার্থী শামছুল হক বিজয়ী হয়েছেন।
কেন্দ্র থেকে প্রাপ্ত প্রাথমিক ফলাফলে দেখা যায়, নির্বাচিত কাউন্সিলররা হচ্ছেন ১নং ওয়ার্ডে ডা. মো. এমরান হোসেন, ২নং ওয়ার্ডে মোহাম্মদ আলী, ৩নং ওয়ার্ডে আলা উদ্দিন লিটন, ৪নং ওয়ার্ডে মো. মোস্তফা, ৫নং ওয়ার্ডে মো. আলী ময়া, ৬নং ওয়ার্ডে শহিদুল ইসলাম সোহাগ, ৭নং ওয়ার্ডে মো. আবুল হাসেম মিয়া, ৮নং ওয়ার্ডে সোহেল রানা ডালিম ও ৯নং ওয়ার্ডে আব্দুল খালেক। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে মায়না বেগম, ২নং ওয়ার্ডে মনোয়ারা বেগম ও ৩নং ওয়ার্ডে জয়নব বিবি নির্বাচিত হয়েছে।