জয়পুরহাট পৌরসভা নির্বাচনে বে-সরকারিভাবে নৌকা প্রতীকে মোস্তাফিজুর রহমান ২৩ হাজার ৪ শ ৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যক্ষ শামছুল হক (ধানের শীষ) পেয়েছেন ১১ হাজার ৩ শ ৮৮ ভোট পেয়েছেন। জেলা প্রশাসনের কন্ট্রোল রুম থেকে রির্টানিং কর্মকর্তা অতীন কুমার কুনডু বে-সরকারি এ ফলাফল ঘোষণা করেন।
কালাই পৌরসভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি হালিমুল আলম জন (নৌকা) ৬ হাজার ৭ শ ৫২ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। নিকটতম সোহেল তালুকদার (ধানের শীষ) পেয়েছেন ২ হাজার ৩ শ ৬০ ভোট।
আক্কেলপুর পৌরসভায় উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসর ( নৌকা) ৬ হাজার ৬শ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম রেজাউল করিম (ধানেরশীষ) ৩ হাজার ৮ শ ৫৫ ভোট পান।s