দোহার-নবাবগঞ্জ (ঢাকা): ‘বিজ্ঞান ও প্রযুক্তি, অগ্রগতির মূলশক্তি’— এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলার জয়পাড়া বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ লিয়াকত আলী, দোহার থানার (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন, বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ কুলসুম বেগমসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ —ইত্তেফাক