নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে মেয়র, ৩টি সাধারণ ও ১টি সংরক্ষিত নারী কাউন্সিলরের বেসরকারি ফল স্থগিত রাখা হয়েছে। সৈয়দপুরে ৪টি ভোট কেন্দ্রের ভোট স্থগিত থাকায় ২৮ টি ভোট কেন্দ্রের বেসরকারি ফলে বিএনপির মেয়র প্রার্থী এগিয়ে রয়েছে। বুধবার নির্বাচন শেষে ভোট গননার পর এই ঘোষণা দেন সংশিষ্ট এলাকার রির্টানিং অফিসার।
এই পৌরসভায় ৩২ টি ভোট কেন্দ্রের মধ্যে ৪টি ভোট কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত রয়েছে। ২৮টি ভোট কেন্দ্রের ফলে বিএনপির ধানের শীষ প্রতীকের আমজাদ হোসেন সরকার ভজে ২৫ হাজার ৮২৩ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের নৌকা প্রতীকের অধ্যাপক সাখাওয়াৎ হোসেন খোকন ভোট পেয়েছেন ১৯ হাজার ৯৫৯। এদিকে স্থগিত ৪টি ভোট কেন্দ্রের মোট ভোট সংখ্যা ১০ হাজার ৪১৮।
সৈয়দপুর পৌরসভার রির্টার্নি অফিসার ও জেলা নির্বাচন অফিসার জিলহাজ উদ্দিন জানান, যেহেতু ধানের শীষ প্রতীকের সঙ্গে নৌকা প্রতীকের ভোটের ব্যবধান ৫ হাজার ৮৬৪ থাকায় ওই স্থগিত চারটি ভোটকেন্দ্রের পরবর্তীতে ভোট গ্রহনের পর চুড়ান্ত ফল ঘোষণা করা হবে।
এদিকে সৈয়দপুরের অপর দুই মেয়র প্রার্থী জাপার লাঙ্গল প্রতীকের জয়নাল আবেদীন ভোট পেয়েছেন ১ হাজার ৯৪৯। ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের হাফেজ নুরুহুদা ভোট পেয়েছেন ১ হাজার ৩১১।
এদিকে মেয়র, ২নম্বর, ৩নম্বর, ৪নম্বর ওয়ার্ডসহ সংশিষ্ট নারী কাউন্সিলরের ফল নির্বাচনের পর ঘোষণা করা হবে জানানো হয়েছে।