কুমিল্লায় পিএসসিতে পাসের হার ৯৯.২৬

কুমিল্লা জেলা প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষায় (পিএসসি) গড় পাসের হার শতকরা ৯৯.২৬ ভাগ। জিপিএ-৫ প্রাপ্তের সংখ্যা ১৬ হাজার ১৬৮ জন। জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র ৬ হাজার ৯০১ জন এবং ছাত্রী ৯ হাজার ২৬৭ জন। 
 
এ জেলায় ৪ হাজার ৬৮৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ লাখ ২০ হাজার ৮৮৭ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। এর মধ্যে ১ লাখ ১৯ হাজার ৯৯৪ জন উত্তীর্ণ হয়। এরমধ্যে পাস করেছে ৫২ হাজার ৭৬১জন। পাশের হার ৯৯.২৪ ভাগ। ছাত্রদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৯০১ জন। ছাত্রীদের মধ্যে পাস করেছে ৬৭ হাজার ২৩৩ জন। পাসের হার ৯৯.২৭ ভাগ। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ২৬৭ জন।
 
উল্লেখ্য, জেলায় সর্বোচ্চ শতভাগ পাশ করেছে বুড়িচং উপজেলার শিক্ষার্থীরা। সর্বনিম্ন পাশের হার মনোহরগঞ্জ উপজেলায়। এই উপজেলায় পাশের হার শতকরা ৯৫ দশমিক ৯৭ ভাগ।