সখীপুরে দুই মেয়রসহ ৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

সখীপুর পৌরসভা নির্বাচনে দুই মেয়রসহ সাত প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। 
 
সখীপুর উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন ও জাপার মনোনীত প্রার্থী আয়নাল হক সিকদারের জামানত বাজেয়াপ্ত হয়েছে। 
 
অন্যদিকে কাউন্সিলর প্রার্থী সোহেল হাজারী, মো. বঙ্গনূর মিয়া, সফিকুল ইসলাম এবং সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী নাসিমা আক্তার ও রাহিমা আক্তারের জামানত বাজেয়াপ্ত হয়েছে।