এবার পৌর নির্বাচনে মেয়র পদে গড়ে ৭৪ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ইসি সচিব মো. সিরাজুল ইসলাম বৃহস্পতিবার এ তথ্য জানান।
তিনি বলেন, ‘মেয়র পদে ২০৭টি পৌরসভায় গড়ে ৭৩.৯২ শতাংশের বেশি ভোট পড়েছে।’
এবারের তফসিল অনুযায়ী ভোটের তালিকায় থাকা ২৩৪ পৌরসভার মধ্যে মেয়র পদে সাতজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় বুধবার ভোট হয়েছে ২২৭ পৌর এলাকায়। এর মধ্যে অনিয়ম ও গোলযোগের কারণে নরসিংদীর মাধবদী পৌরসভা এবং অন্য ১৮ পৌরসভার আরো ৩৮টি কেন্দ্র স্থগিত করা হয়।
কেন্দ্র স্থগিত থাকা পৌরসভাগুলো বাদ দিয়ে বাকি পৌরসভায় মেয়র পদে ৬০ লাখ ৬৩ হাজার ভোটারের মধ্যে ৪৪ লাখ ৮১ হাজারের বেশি ভোট পড়েছে বলে জানান সচিব।