বাগেরহাট পৌরসভা নির্বাচনে অংশ নেয়া আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী মীনা হাসিবুল হাসান শিপনকে (৪০) আটক করেছে পুলিশ। আওয়ামী লীগের নবনির্বাচিত মেয়র খান হাবিবুর রহমানের নাগেরবাজারের বাড়িতে হামলার ঘটনায় জড়িত থাকার সন্দেহে বুধবার রাতে তাকে আটক করা হয়।
মীনা হাসিবুল হাসান দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ৩০ ডিসেম্বরের নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে মেয়র পদে অংশ নেন। এজন্য তাঁকে দল থেকে বহিষ্কারও করা হয়। তিনি বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
বাগেরহাট মডেল থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, বাগেরহাট পৌরসভার নির্বাচন শেষে ফলাফল গণনা চলাকালে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মীনা হাসিবুল হাসান পরাজয় বুঝতে পেরে প্রতিদ্বন্দ্বী বিজয়ী আওয়ামী লীগ দলীয় প্রার্থী খান হাবিবুর রহমানের বাড়িতে হামলা চালান। মেয়র প্রার্থীর করা অভিযোগের ভিত্তিতে শহরের পূর্ব বাসাবাটি এলাকার বাড়ি থেকে হাসানকে আটক করা হয়েছে। তাক থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।