গোবিন্দগঞ্জে নির্বাচন পরবর্তী হামলা, আহত ৪

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে পরাজিত কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের হামলায় ইউপি চেয়ারম্যানসহ ৪ জন আহত হয়েছে।  এছাড়া দোকানপাট ও বাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে।


স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে পৌর নির্বাচনে ৭নং ওয়ার্ডের পরাজিত প্রার্থী আন্টু মিয়ার লোকজন প্রতিপক্ষ সমর্থকের বাড়ি ও দোকান ভাংচুর করে। এ সময় বাধা দিতে গেলে গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান তোহিদুল ইসলাম শাহিনসহ চারজন আহত হন।

খবর পেয়ে পুলিশ-র‌্যাব-বিজিবি ঘটনস্থলে পৌঁছলে হামলাকারীরা পালিয়ে যায়।