রাজীব হত্যা মামলার রায় প্রত্যাশিত হয়নি: ইমরান

 
ব্লগার আহমেদ রাজীব হায়দার শোভন হত্যাকাণ্ডের প্ররোচনাদাতা হিসেবে জঙ্গিনেতা মুফতি জসীম উদ্দিন রাহমানী শনাক্ত হলেও তার পাঁচ বছরের সাজায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তার সহকর্মী ব্লগার ও আন্দোলনকারীরা।
 
রায়ের প্রতিক্রিয়ায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, ‘সারাবিশ্বে আমরা দেখি, অপরাধে যারা উসকানি দেয়, সেই মাস্টারমাইন্ডদের সর্বোচ্চ শাস্তি হয়। আর এখানে তাকে ৫ বছরের কারাদণ্ড দেয়া হল। এ রায় প্রত্যাশিত হয়নি।’
 

জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায় প্রত্যাখ্যান করে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ২০১৩ সালে গণজাগরণ আন্দোলন শুরুর ১০ দিনের মধ্যে খুন করা হয় মঞ্চের কর্মী রাজীবকে।