রূপগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শাহজাহান ভুঁইয়া। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা কর্মকর্তা জাহেদা আক্তার, পুলিশ ইন্সপেক্টর শফিউল আজম, মুড়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, রূপগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবু হোসেন ভুঁইয়া রানু, তারাব পৌরসভার প্যানেল মেয়র আমির হোসেন, শামিমা সুলতানা উমা প্রমুখ।
এসময় মাদক, বাল্য বিবাহ, ভেজাল খাদ্য, যৌতুক, ইভটিজিংসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়।