সৌদি আরবের মক্কা নগরীতে এক বাংলাদেশি শ্রমিককে জবাই করে হত্যা করা হয়েছে। বুধবার মক্কার তায়েফ এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে নিহতের নাম মোঃ: জমির মিয়া (৩৬)। তার বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বাসিন্দা। জমির তায়েফের একটি বাগানে ১১ বছর ধরে কাজ করতেন। পরিবার সূত্রে জানা গেছে তার বাগানের মালিকের ভাতিজা তাকে খুন করে থাকতে পারে। জানা গেছে, এই ভাতিজার সঙ্গে মালিকের দ্বন্দ্ব ছিল। জমিরকে ঘুমের মধ্যে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।