পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে নোবেল পুরস্কারের তালিকায় রেখেছে মার্কিন মিডিয়া দ্য ক্রিশ্চিয়ান সায়েন্স মনিটর। তাদের সম্পাদকীয় বোর্ড ইমরান খানের নাম অন্তর্ভূক্ত করেছে। ইমরান খান শান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রেখেছে বলে ক্রিশ্চিয়ান মনিটর জানিয়েছে। সমপ্রতি ভারত এবং পাকিস্তানের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। ভারত পাকিস্তানে বিমান হামলার দাবি করে। বিমান হামলা চালাতে গিয়ে ভারতের এক পাইলট পাকিস্তানে আটক হন। এরপর প্রধানমন্ত্রী ইমরান খান তাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেন যা বিশ্বে প্রশংসিত হয়। এই কারণে ইমরান খানকে নোবেল পুরস্কারের তালিকায় রাখা হয়েছে। এর আগে ইমরানকে নোবেল পুরস্কার দেওয়ার জন্য দেশের মধ্যে আলোচনা চলছিল। যদিও ইমরান খান বলেছিলেন, তিনি নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য নন। -এক্সপ্রেস ট্রিবিউন