জয়পুরহাটে ৫ মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

জয়পুরহাট পৌরসভা নির্বাচনে ৫ মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। সদর পৌরসভায় মেয়র পদে সাত জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
 
নির্বাচন অফিস সূত্র জানায়, কাস্ট ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পেলে জামানত বাজেয়াপ্ত করা হয়। নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী মোস্তাফিজুর রহমান ২৩ হাজার ৪৭৫ ভোট পেয়ে নির্বাচিত ও নিকটতম ছিলেন বিএনপি’র অধ্যক্ষ শাসছুল হক পান ১১ হাজার ৪৪১ ভোট। 
 
জামানত বাজেয়াপ্ত হওয়া ৫ জন হচ্ছেন সিপিবি’র দেওয়ান বদিউজ্জামান (কাস্তে) পেয়েছেন ১০৪ ভোট, জাসদের আমেজ উদ্দিন (মশাল) পেয়েছেন ৮৮ ভোট, জাপা’র আ স ম মোক্তাদির তিতাস (লাঙ্গল) ৫০১ ভোট, স্বতন্ত্র প্রার্থী হাসিবুল আলম ১ হাজার ১৫৪ ভোট ও খন্দকার সাজ্জাদ আহমেদ ২৯৯ ভোট। নির্বাচনে ভোট পড়েছে ৩৭ হাজার ৬শ ৬টি। 
 
জামানত ফিরে পাওয়ার জন্য প্রার্থী এককভাবে প্রদত্ত ভোটের  আট ভাগের এক ভাগ অর্থাৎ ৪ হাজার ৭৭৫ ভোট প্রয়োজন হতো বলে জানান সহকারী রির্টনিং কর্মকর্তা আব্দুল মোতালিব।