সাভারে অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাজাশন মহল্লার জলপাই বাগানে আনুমানিক ৪০ বছর বয়সী ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
সাভার মডেল থানার এসআই ফজলুল হক জানান, সকালে পথচারীরা জলপাই বাগানের ভেতরে লাশ দেখে পুলিশে খবর দেয়। ওই নারীর পরনে শাড়ি, কালো রঙের বোরকা ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।