যশোরে বাসচাপায় কিশোরের মুত্যু

যশোরের চৌগাছায় বাসচাপায় এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার চৌগাছা-ঝিকরগাছা সড়কের চাঁদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান চৌগাছা থানার ওসি ইলিয়াস হোসেন।
 
নিহত আব্দুল মান্নান (১৪) উপজেলার পিতম্বরপুর গ্রামের আহম্মদ আলীর ছেলে এবং স্থানীয় গরীবপুর আদর্শ বিদ্যাপীঠের ১০ম শ্রেণির ছাত্র।
 
ওসি ইলিয়াস জানান, সকালে মান্নান পিতম্বরপুর থেকে মোটরসাইকেলে করে চৌগাছা শহরে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা বাসটি পিতম্বরপুর মোড় থেকে আটক করে তাতে ভাংচুর চালায় এবং চালককে আটক করে পুলিশে হস্তান্তর করে।