বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকায় পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুবৃর্ত্তরা।
শুক্রবার ভোরের দিকে ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে কার্যালয়ের টিভি, কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলে।
পৌর আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্ববায়ক মো. তাকসির হোসেন জানান, আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রাথীর সমর্থকরা অগ্নিসংযোগ করেছে।
বাগেরহাট মডেল থানার এসআই জাহাংঙ্গীর হোসেন বলেন, ‘কারা আগুন দিয়েছে স্থানীয়রা কেউ জানানে পারেনি। ঘটনা উৎঘাটনে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জড়িত কাউকে এখনো আটক করা যায়নি।’