জাতীয় সংসদের হুইপ ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য এমপি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনকে হত্যা প্রচেষ্টার সময় এক যুবককে অস্ত্রসহ আটক করা হয়েছে। আটক মিশন ইসলাম (২০) চুয়াডাঙ্গা সদর উপজেলার জিনতলাপাড়ার বাসিন্দা।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পাঁচ যুবক সোলায়মান হকের চুয়াডাঙ্গা শহরের বাড়িতে তাকে হত্যার উদ্দেশে যায়। এ সময় তার বাড়িতে থাকা লোকজন এক যুবককে অস্ত্রসহ ধরে ফেলে। এ সময় চার যুবক পালিয়ে যায়।
চুয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।