ত্রিশালে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহের ত্রিশালে যুবলীগ নেতা পারভেজ কে (৩০) কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। আজ রাত ১০টার দিকে ত্রিশালের গোহাটা এলাকায় এ ঘটনা ঘটে। পারভেজ ত্রিশাল পৌরসভার ৩ নং ওয়ার্ডের যুবলীগ সভাপতি বলে জানা গেছে।
 
ঘটনার পর পারভেজকে গুরুতর আহত অবস্থায় ত্রিশাল উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
 
ত্রিশাল থানার ওসি মনিরুজ্জামান হত্যাকাণ্ডের কথা স্বীকার করে জানান, এ হত্যার সঠিক কারণ জানা যায়নি। পুলিশ হত্যা রহস্য উদঘাটনে চেষ্ঠা চালিয়ে যাচ্ছে।