সিরাজগঞ্জে গাঁজাসহ মাইক্রোবাস জব্দ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা থেকে ১৫০ কেজি গাঁজাসহ একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রা চ ১৫-৬৭০৩) জব্দ করেছে হাইওয়ে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে চান্দাইকোনা বাজার বাসস্ট্যান্ড থেকে এসব জব্দ আটক করা হয়।
 
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে বগুড়াগামী মাইক্রোবাসটি হাটিকুমরুল গোলচত্বর পার হওয়ার পর গোপন সংবাদে পুলিশ তাদের পিছু নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকায় মাইক্রোবাসটি ফেলে চালক ও আরোহী পালিয়ে যায়। পরে পুলিশ ১৫০ কেজি গাঁজাসহ ওই মাইক্রোবাসটি জব্দ করে থানায় নিয়ে আসে। কাউকে আটক করা সম্ভব হয়নি।