কলেজ গেটে ঝুলন্ত মস্তক, দেহ মাঠে

কুষ্টিয়া সদর উপজেলায় ফিরোজ (৪০) নামের এক সন্ত্রাসীকে গলাকেটে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে বালিয়াপাড়া কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের গেটে ঝুলিয়ে রাখা ব্যাগ থেকে মস্তক খণ্ডিত মাথা উদ্ধার করেছে পুলিশ। পরবর্তীতে কলেজ থেকে দুই কিলোমিটার দূরে বালিয়াপাড়া মাঠ থেকে তার দেহ উদ্ধার করা হয়।
 
নিহত ফিরোজ সদর উপজেলার আব্দালপুর কাছাড়িপাড়ার গিয়াস মোল্লার ছেলে।
 
পুলিশ জানায়, ফিরোজ একজন সন্ত্রাসী। তার বিরুদ্ধে জেলার কুমারখালি থানায় একটি ডাকাতি মামলা এবং চুয়াডাঙ্গা থানায় একটি অস্ত্র মামলা রয়েছে।
 
হত্যাকাণ্ডের সঠিক কারণ জানাতে পারেনি পুলিশ। তবে পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে। 
 
কুষ্টিয়া মডেল থানার ওসি বিপ্লব কুমার নাথ বলেন, 'পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা মস্তক খণ্ডিত করে হত্যা করতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।'