মাগুরায় বাস উল্টে দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

 
মাগুরায় যাত্রীবাহী বাস উল্টে এক বেসরকারি এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় আরো ১০ জন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে নয়টার দিকে পৌর এলাকার টেক্সটাইল মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
 
নিহত রাকিবুল হাসান (৩৫ মার্কেন্টাইল ব্যাংকের ফিল্ড অফিসার ছিলেন। তার বাগি মাগুরার মোহম্মদপুরে।
 
ফায়ার সার্ভিস অফিস সূত্রে জানা গেছে, সকালে মাগুরা-যশোর ভায়া আড়পাড়া সড়কের পৌর এলাকার টেক্সটাইল মিলের সামনে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই রাকিবুল মারা যান। আহতদের মাগুরা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।