চট্টগ্রামে রেলওয়ে কলোনিতে আগুন

চট্টগ্রামে রেলওয়ে কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে। 
 
শনিবার বেলা ১২টার দিকে সদরঘাট থানার আইস ফেক্টরি রোডের রেলওয়ে কলনীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
 
অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। তবে রান্নাঘর থেকে এ আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।