সেনাবাহিনী বগুড়ার সদর দফতরের ২৬ পদাতিক ব্রিগেডের পক্ষ থেকে শনিবার সকালে বগুড়ার কাহালু উপজেলার কালাই রাজবাটি মাঠে অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণ করেন ২৬ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল। এসময় ২৬ পদাতিক ব্রিগেডের মেজর মুকিত মাহমুদ, মেজর সালাউদ্দিন, লে. নাছির, কালাই ইউপি চেয়ারম্যান তৈইজ উদ্দিন কাহালু, কালাই ইউনিয়নের নারী ইউপি সদস্য রোজিনা বেগম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সেনাবাহিনী কর্তৃক কালাই ইউনিয়ন এলাকার ২০০ অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।