ময়মনসিংহের মুক্তাগাছায় অভিযান চালিয়ে দশ মামলার পলাতক আসামি গফুরকে (৩০) বৃহস্পতিবার গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হয়।
মুক্তাগাছা থানার উপ পরিদর্শক (এস আই) সাইদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৩১ ডিসেম্বর রসুলপুর বন থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মুক্তাগাছা থানায় বন ও জিআরসহ ১০টির অধিক মামলা রয়েছে।